নড়াইল সদর উপজেলার সরাতলা গ্রামে এক স্বামী তার গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গৃহবধূর নাম আজি বেগম (৪৫)।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী মো. বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।

নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে প্রতিবেশীরা সরাতলা গ্রামের বিল্লালদের ঘরের খোলা দরজা দিয়ে তার স্ত্রীর গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, বিল্লালের স্ত্রী আজির সঙ্গে এক প্রতিবেশীর পরকীয়া চলছিল। এ নিয়ে বিল্লাল ও আজির মধ্যে কলহ লেগেই থাকতো।

কিছুদিন আগে এ নিয়ে সালিশও হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে রাতের কোনো এক সময় আজিকে গলা কেটে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।

এমআর