রাজধানীর কাকরাইলের গ্যারেজ পট্টিতে দুর্বৃত্তদের হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন ঢাকা মহানগর প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক আদনাইন হোসেন উপল (৩৪) ও একরামুল হক (২৫)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
পল্টন থানার এসআই মেহেদী মাকসুদ জানান, ওই দু’জন কাকরাইল গ্যারেজ পট্টিতে যুবলীগ নেতা মেহেদী হাসানের বাসায় ফুটবল খেলা দেখেন উপল ও একরামুল। খেলা শেষে তারা বাইরে এলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে উপল ও একরাম গুলিবিদ্ধ হন। উপলের পেটে ও একরামুলের বাম হাতে গুলি লাগে। তারা বর্তমানে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





