যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুর রশিদকে আটক করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
জামায়াতের জেলা শাখার প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে অধ্যাপক রশিদকে তার বাড়ি থেকে আটক করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিরাজ মোসাদ্দেকের নেতৃত্বাধীন একটি দল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দাবি করেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অধ্যাপক আবদুর রশিদকে আটক করা হয়েছে।
এসআই মিরাজ মোসাদ্দেক জামায়াতের আমিরকে আটকের কথা নিশ্চিত করেছেন।
স্থানীয় জামায়াত সূত্রে জানাযায়, অধ্যাপক রশিদের নামে থাকা মামলাগুলোতে তিনি জামিনে আছেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ





