ঝালকাঠি জেলারনলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাহেব আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাচনমহল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী উপজেলার নাচনমহল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে নাচনমহল বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাহেব আলী। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমই





