রাজধানীর বিজয় নগর এলাকায় জাতীয় পার্টির অফিসের সামনে রাস্তায় চলামান দুটি প্রাইভেটকারে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে থাকলেও প্রাইভেটকার দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
শিশির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ৪টা ১০ মিনিটের দিকে গলির মুখ থেকে কয়েকজন যুবক এসে পরপর দুটি প্রাইভেটকারে পেট্রল ঢেলে দেয়। অপর এক যুবক দিয়াশলাই জ্বালিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তবে প্রাইভেটকারে থাকা যাত্রী ও ড্রাইভাররা দ্রুত নেমে পড়লেও গাড়ী দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচ





