ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া এলাকায় বগারবাজার-মুক্তাগাছা সড়কের কান্দানিয়া থেকে বগারবাজার অংশের বেহাল রাস্তা সংস্কার, কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার দুপুরে কান্দানিয়া বাজারে কান্দানিয়া উন্নয়ন ও সংগ্রাম পরিষদের ব্যানারে এ মাববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের অন্যান্য দাবিসমূহ হচ্ছে- ড্রেনেজ ব্যবস্থা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন, সরকারী ব্যাংক প্রতিষ্ঠা, লেম্প পোষ্ট ও পাবলিক টয়লেট স্থাপন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন খসরু, শাহীনুর মল্লিক জীবন, সারোয়ার হোসেন মিনহাজ, রিয়াজুল ইসলাম দুলাল, মো: শহিদ মল্লিক, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, চন্দন সরকার, সারোয়ার মল্লিক প্রমুখ।

ওএইচ/ এআর