গাজীপুর জেলার কোনাবাড়ির আমবাগ এলাকায় ভেজাল সার তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও সার তৈরির সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
মহানগরের আমবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে 'ইউনিসান এগ্রো কেমিক্যাল লিমিটেড' নামক একটি কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রায় ২ কেটি টাকা মূল্যের মেশিনারিজ, উৎপাদিত সার, কেমিক্যাল ও সার তৈরির উপকরণ জব্দ করা হয়।
আটকৃতরা হলেন মো. রিপন সরকার (২২), মো. জনি (২৯), মো. মনিরুজ্জামান (৩২), হজরত আলী (৪০), আমিনুল ইসলাম (৩০), তুহিন হোসেন (২০) ও শামিম হোসেন (২৫)।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে ৭ জনকে আটক ও বিপুল পরিমাণ সার তৈরির উপকরণ এসিড, মেশিনপত্র ও ৭০ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই উৎপাদন করে আসছে। জব্দ করা মালামালের বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।
ইআর





