রাজধানী ঢাকার ফার্মগেটে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত কামরুল বাহার ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী শিক্ষার্থীর আত্মহত্যার খবরে মর্মাহত হয়েছেন বলে জানান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ইউএনবি
এমআর





