জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া তিনদিনের সফরে গাইবান্ধায় আসছেন আজ সোমবার।

বিকাল ৫টায় জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল স্টেশনের মুসাফিরখানা উদ্বোধন করবেন তিনি।

এরপর মঙ্গলবার সকাল ১০টায় উদাখালী ইউনিয়নের সিংরিয়া বাজার, খাটিয়ামারির চর, চরের নদী ভাঙন কবলি এলাকা পরিদর্শন করবেন।

ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফুলছড়ির কবরস্থানের গেট উদ্বোধন ও ভাঙন রোধ প্রকল্প এবং সাঘাটার নদী ভাঙন রোধকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন।

পরে বিকাল ৪টায় ফুলছড়ির কালিরবাজারে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের যোগ দেবেন ডেপুটি স্পিকার।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মৎস্য জীবীদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, সাঘাটার পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজে কম্পিউটার ল্যাবের সামগ্রী বিতরণ, কচুয়া ইউনিয়ন পরিষদের অনন্তপুর এবং বড়াইকান্তি গ্রামের বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

ওইদিন রাতে রংপুর এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশে গাইবান্ধা ত্যাগ করবেন অ্যাডভোটেক ফজলে রাব্বি মিয়া।

ডেপুটি স্পিকারের প্রেস সচিব হাসান হাবিব বিজন এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই