লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জিহাদি বই, লিফলেট, সিডি ও ব্যানারসহ ইসলামী ছাত্রশিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাপ্টিবাড়ী খাতা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে এসব শিবির কর্মীকে আটক করা হয়েছে।

লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে আদিতমারী থানা চত্বরে সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

এআর