এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪ হাজার ৭৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে ৩৬১টি বেড়েছে।
বুধবার প্রকাশিত ফল থেকে জানা যায়, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই দাখিল পাস করেছে। কারিগরি বোর্ডের অধীনে ২৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শত ভাগ পাস করেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ২ হাজার ৩৩১টি বিদ্যালয়ের সবাই কৃতকার্য হয়েছে।
শত ভাগ সাফল্য পেয়েছে, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি রাজশাহী বোর্ডে। এই বোর্ডের ২ হাজার ৬১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শত ভাগ পাস করা বিদ্যালয় ৮০০টি। ঢাকা বোর্ডে ৪ হাজার ২৯৩টি বিদ্যালয়ের মধ্যে শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫৭টি। কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির সবাই কৃতকার্য হয়েছে।
যশোর বোর্ডে ২ হাজার ৪৮২টি বিদ্যালয়ের মধ্যে শত ভাগ সাফল্য পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫৭টি। বরিশাল বোর্ডের ১ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯টি থেকে শত ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শত ভাগ পাস করা প্রতিষ্ঠান ২৬৯টি। সিলেট বোর্ডে ৮৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬২টি প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছে। চট্টগ্রাম বোর্ডে ৯৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির শত ভাগ শিক্ষার্থীই পাস করেছে।
এমই





