গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী। নিহতরা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকালে গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নোর উত্তম (২৫)।

ভরতখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক ও নিহত সজিবের খালু পাপন চন্দ্র ঘোষ জানান, রংপুরের বড় দরগাহ এলাকায় সজিব ও নোর উত্তমের বইয়ের দোকান আছে। সেখান থেকে সকালে গাইবান্ধা দিয়ে দক্ষিণ উল্লা গ্রামে বাড়ি ফেরার পথে চিথুলিয়া এলাকায় পৌঁছলে সাঘাটার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় ট্রাক্টর চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন।

জেড