গাজীপুর ভোগরা পুলিশ ফাঁড়ির পাশেই মো. সাব্বির হোসেন নামে এক কনস্টেবলকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি থেকে ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

গাজীপুর সদর হাসপাত‍ালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র ব্রাদার মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই ফোউজিয়া বেগম জানান, একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত এখনো জানতে পারিনি।

এএইচ