জেলার সদর উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল, কার্তুজ ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাশেম (৩৮) নামে এক ‘যুবলীগকর্মী’কে আটক করেছে র‌্যাব। ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

হাশেম সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। এলাকায় সে যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার হাজী হোটেলে অবস্থান করার সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবলীগকর্মী মোহাম্মদ হাশেমকে আটক করা হয়।

হাশেমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এএইচ