বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটুক্তি করে বক্তব্য দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ায় আবারও মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মানিক কুমার ঘোষ বাদী হয়ে ৫০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট শুনানী শেষে তারেক রহমানকে স্বশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বাদী তার আরজীতে উল্লেখ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অসত্য মিথ্যা, কুরুচিপূর্ন ও কটূক্তি করে যে বক্তব্য দিয়েছেন এতে করে ৫০ হাজার কোটি টাকারও বেশি মানহানির ঘটনা ঘটেছে।
এদিকে, তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা শাখা ছাত্রলীগ শহরের এনএস রোডে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।
এআর





