বন্ধবন্ধু সেতু উদ্বোধনের পর ৩রা অক্টোবর সর্বোচ্চ টোল আদায় হয়েছে। পূজা ও ঈদের কারণে সেতুর ওপর দিয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় শুক্রবার ২৪ ঘন্টায় টোল আদায়ে এ রেকর্ড সৃষ্টি হয়। এ দিন ২৪ হাজার ৮’শ ৬৬টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়।
আর এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৮০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ রেকর্ড সৃষ্টির বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৮ সালের ২৩শে জুন সেতু উদ্বোধনের পর এটাই সবোর্চ্চ টোল আদায়। পূজা ও ঈদের কারণে ১লা অক্টোবর থেকে সেতুর ওপর দিয়ে যানচলাচল দ্বিগুন হারে বাড়তে থাকে।
এ দিন ২০ হাজার ৭’শ ৯৯টি যানবাহন পারাপার হয়। সেতু টোল সংগ্রহকারী প্রতিষ্ঠান এ থেকে টোল আদায় করে ১ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৮’শ ৯০ টাকা। পরেরদিন ২রা অক্টোবর ২২ হাজার ৪’শ ৯২টি যানবাহনের বিপরীতে আদায় হয় ১ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৯’শ ৪০ টাকা। আজ শনিবারও সেতু দিয়ে যানচলাচল গত কয়েক দিনের মতোই রয়েছে। তবে সেতুর দু’পাড়ের ঝুঁকি কমাতে মহাসড়ক ৪লেনে উন্নিতকরার দাবি করেন এই কর্মকতা।
জেএ





