“এক জীবন এক বাজি, বাংলাদেশকে ভালবাসি” এই স্লোগানকে সামনে রেখে মধুপুর গড় রক্ষার  দাবিতে টাঙ্গাইলে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল আদালত প্রাঙ্গনে মৌলিক বাঙলার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বজিৎ পন্ডিতের সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মৌলিক বাঙলার কেন্দ্রীয় কমিটির আহবায়ক শ্বশান ঠাকুর, ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ জগৎ, জেলা কমিটির আহবায়ক অপু ইসলাম দ্বীপসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নিকট তারা স্বারকলিপি প্রদান করেন।

কাওছার/এমই