নড়াইলের লোহাগড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সাথে লোহগড়া উপজেলার সাংবাদিকদের এক মত বিনিময় সভা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ বদরুল আলম, সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ এস এম জহুরুল হক মিলু, সাবেক সম্পাদক শিমুল হাসান, মোঃ আশরাফ হোসেন, মোঃ ওবায়দুর রহমান, রাসেল মাহামুদ, রইচউদ্দীন, মোছাঃ সাথী খানম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, লোহাগড়া থেকে মাদককে নির্মূল করাই আমার দায়িত্ব। এজন্য সাংবাদিকদের সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন। যুবসমাজ যাতে নষ্ট না হয় সেই দিকে আমার বিশেষ দৃষ্টি থাকবে। তাছাড়া লোহাগড়ায় শান্তি শৃংখলা রক্ষা, মাদক ও জঙ্গীবাদ দমনে তিনি সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মিলু /এমএম





