অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন এবং আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৫৫তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের সমর্থনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
রোববার সকালে নগরীর দৌলতপুরে এ মিছিল বের করা হয়। মহানগরী শাখার পাঠাগার সম্পাদক হাসানুল বান্না ও বিএল কলেজ সভাপতি কাজী আব্দুর রহমান সুজনের নেতৃত্বে মিছিলটি হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মিম মোশারফ, জাহাঙ্গীর আলম, হাসানুল ইসলাম, আব্দুল্লাহ, জোবায়ের হোসেন, মুহসিন আলম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ইআর





