শুধুমাত্র বেঞ্চের অভাবে মেঝেতে বসে ক্লাস করতো নীলফামারী জেলা সদরের দীঘলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে ৪০ জন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সেই বেঞ্চের অভাব পূরণ হলো তাদের। শুক্রবার ১০ জোড়া বেঞ্চ ওই বিদ্যালয়ে প্রদান করা হয়।
সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তার নীলফামারী শহরের উপজেলা সড়কের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ওই বেঞ্চগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা খাতুনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
প্রধান শিক্ষিকা জানান, তার স্কুলের অন্যান্য ক্লাসে বেঞ্চ থাকলেও চতুর্থ শ্রেণিতে বেঞ্চগুলো নষ্ট হয়ে যাওয়ায় ৪০ জন শিক্ষার্থী মেঝেতে বসে ক্লাস করতো। তার স্কুলে মোট শিক্ষার্থী ৩২৬ জন। বিষয়টি সংস্কৃতিমন্ত্রীকে অবগত করেছিলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান, সংস্কৃতিমন্ত্রীর সহযোগিতায় উপজেলা পরিষদের মাধ্যমে ওই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ জোড়া বেঞ্চ প্রদান করা হলো।
জেআই





