রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাকরি প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১।

গতকাল রাত থেকে আজ শুক্রবার সকালের মধ্যে তাদের আটক করা হয়।র‌্যাব-১’র সিইও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতরা পুলিশ, র‌্যাব, সেনা ও বিজিবির চাকরিচ্যুত কর্মকর্তা। তারা ১৩ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া নানা প্রতারণায় তারা জড়িত।

এসএম