সোমবার (৮ জুন) দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
আন্দোলরনরতরা জানান, ঈদের ছুটির পর বিনা নোটিশে টেক্সাস ডেসেস গামেন্টসের ১৪৭ শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা। চাকরি ফেরত পাওয়া, কারখানা খুলে দেওয়া ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান তারা। দাবি আদায় না হলে ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এক ঘণ্টারও বেশি সময় পর তারা সড়ক ছাড়েন। পরে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এস