সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফখরুল ইসলাম খানকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার গ্রাম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন জামায়াতে ইসলামির নেতা ফখরুল ইসলাম খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফখরুল ইসলাম খানের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ নাশকতার ৮টি মামলা রয়েছে।
জেআই





