ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে সফ্টওয়ারভিত্তিক স্কুলের উপস্থিতির কার্যক্রম উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে।

রবিবার সকালে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মেজর মোঃ শাহাব উদ্দীন। যুগান্তরকারী এই উদ্বোধনে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অধ্যক্ষ ড. মেজর মোঃ শাহাব উদ্দীন বলেন, এই ব্যবস্থায় এখন থেকে ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি নেয়ার কোন প্রয়োজন হবে না।

এতে সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতি অতিদ্রুত সময়ে নিরুপন করা যাবে। প্রয়োজনে ম্যাসেজের মাধ্যমে অভিভাবকগণকে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি সম্পর্কে অবহিত করা যাবে।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও অনলাইন ভিত্তিক অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। তন্মধ্যে সকল শিক্ষার্থীদের ডাটাবেজ, উপস্থিতি ও অনুপস্থিতি, ম্যাসেজ, পরীক্ষার ফলাফল তৈরী, এডমিট, ট্রান্সক্রিপ্ট, পে-রুল, ফিস ক্যালেকশন সহ সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগে সেরা ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর নিকট থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেছেন।

এসএইচ