কুষ্টিয়ায় শিলা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে সদও উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার একটি বাসা থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

শিলা আক্তার মিরপুর উপজেলার মশান গ্রামের আব্দুল মালেকের মেয়ে এবং মঙ্গলবাড়ীয়া এলাকার সালাহউদ্দিন রানার স্ত্রী।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মঙ্গলবাড়ীয়া এলাকার একটি বাড়ি থেকে শিলা আক্তার নামে এই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্চয় জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিলাকে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১১। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিলার বাবা আব্দুর মালেক জানান, ১১বছর আগে পারিবারিকভাবে শিলার বিয়ে দেই। বিয়ের পর থেকেই যৌতুকের দাবী করে আসছিল আমার জামাই। আমি খুব কষ্ট করে মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক কিছুই দিয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার মেয়েকে শারিরীক নির্যাতন চালায় সে। এমনকি আমার সামনেও বেশ কয়েকবার আমার মেয়েকে শারিরীক নির্যাতন চালিয়েছে।

এ বিষয় নিয়ে আমি গতকাল (সোমবার) আমি নারী মুক্তি অফিসে নির্যাতনের ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। এরই কারণে সোমবার রাতের কোন এক সময় আমার মেয়ের উপর নির্যাতন চালিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

এলাকাবাসী জানায়, ঘরের দরজা না আটকিয়ে আত্মহত্যা রহস্যজনক।

এমকে