“মাগুরা এখন দেশ জুড়ে” এই শ্লোগান নিয়ে মাগুরাবাসীকে নিয়মিত নতুন নতুন তাজা খবর দিতে কাজ শুরু করেছে মাগুরার বাণী নামে নিউজ পোর্টাল।

এ উপলক্ষে মাগুরার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাগুরার বাণী” র প্রতিনিধি সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান গতকাল দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে শহরের বৈঠক খানা চাইনিজ রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও মাগুরার বাণী'র সম্পাদক মো: সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও মাগুরার বাণী'র বার্তা সম্পাদক শেখ ইলিয়াস মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার বাণীর ব্যবস্থাপনা সম্পপাদক ইন্জিনিয়ার মিরাজুর রহমান, নির্বাহী সম্পাদক দূর্জয় রহমান, উপসম্পাদক অধ্যক্ষ মাজেদ রেজা বাধন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শালিখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নওয়াব আলী, সাংবাদিক এস আলম তুহিন, সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল, সাংবাদিক মতিন রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মাাগুরার বাণী'র ভ্রাম্যমান প্রতিনিধি লেনিন জাফর, সাংবাদিক মফিজুর রহমান, সাংবাদিক বিকাশ বাছাড়, মো মিকাইল হোসেনসহ আরো অনেকে।

সভায় মাগুরার বাণীতে কর্মরত সাংবাদিকদের দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম আরো গতিশীল করা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আরো নতুন সাংবাদিক নিয়োগ প্রসঙ্গে মাগুরার বানীর সম্পাদক দিক নিদের্শনামুলক আলোচনা পেশ করেন ।

সভায় আরো জানানো হয় , মাগুরাকে আরো নতুন করে উজ্জীবিত ও নতুন নতুন চমকপ্রদ সংবাদ পাঠকের সামনে তুলে ধরতে মাগুরার বাণী কাজ করে যাবে। পাশাপাশি মাগুরার বাণীর পরিবারের সাথে যুক্ত সদস্যদের সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক ইন্জিনিয়ার মিরাজুর রহমান ।

সাইফুল্লাহ/এএস