চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেয়ায় ৬ জানুয়ারি থেকে সারাদেশে টানা অবরোধ পালন করছে ২০ দলীয় জোট।
এদিকে টানা অবরোধের পাশাপাশি দফায় দফায় হরতাল পালন করছে বিরোধী জোট। এ কারনে ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা কয়েক দফা পিছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।
এ প্রেক্ষিতে তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটার কারনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসএইচ





