ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী ফারহানা খানম এই হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানার বাবা-মা।

ফারহানা খানম বলেন, মিল্কী হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকে বর্তমানে জামিন নিয়ে দেশের বাইরে চলে গেছেন। অথচ আদালত আদেশ দিয়েছিলেন, তারা যেন দেশের বাইরে যেতে না পারেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ জুলাই গভীর রাতে রাজধানীর গুলশান থানাধীন ১২৩ নম্বর রোডে ৪৩/বি এর শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১নং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান মিল্কী গুলিতে নিহত হন।

গত ১৫ এপ্রিল ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন র্যা বের সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ। ওই অভিযোগপত্রের বিরুদ্ধে গত ৯ জুন আদালতে নারাজি দাখিল করেন বাদী মিল্কীর ভাই মেজর রাশিদুল হাসান খান। এরপর আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ