রংপুরের ৮ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) ভোররাত থেকে পুলিশ অভিযান চালিয়ে রোববার (০১ মে) সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।

ভুক্ত থাকায় তাদেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর পুলিশের বিশেষ টিম তাদের গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়,আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো.সাইফুর রহমান জানান, রংপুরের ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬১ আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন,অভিযান অব্যাহত থাকবে।

রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এমআর