নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীপৌর এলাকার চৌরাস্তায় উচ্ছেদকৃত দোকান সমিতির মার্কেটে ভয়াবহ অগ্মিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৮ টার দিকে এ অগ্মিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ১৪টি দোকান পুঁড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় হঠাৎ করে মার্কেটের মাঝের ব্লকের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২টি ডেকোরেটর দোকান, ১টি হুলুদ মরিচের মিলসহ ১৪টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়।
এতে অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন অগ্নিকাণ্ডেরবিষয়টি নিশ্চিত করে জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





