হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নিবার্চনে ভোট গণনা চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আব্দুল্লা আল মামুন (মাইক), আফসার মিয়া চৌধুরী (আনারস), সাইফুল ইসলাম রুবেল (চশমা), আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ-পিরিচ), ইফতেখারুল গণি খাইরু (দোয়াত কলম) ও নাজিম উদ্দিন সামসু (তালা)।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৮৬ জন।
গত ১০ অক্টোবর পৌর মেয়র মোহাম্মদ আলী মারা গেলে পৌর মেয়র পদটি শূন্য হয়।
জেআই





