কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক আত্মহত্যা করেছে ।

শনিবার সন্ধ্যা ৬:৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা আপ ট্রেনটি পোড়াদহ ষ্টেশন ত্যাগ করার পর এই দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

১ নং প্লাটফরমের অদূরেই পোড়াদহ ফুটবল মাঠের বিপরীতে ময়নাগাড়ী রেলগেট এর আগেই এক অজ্ঞাত পরিচয়হীন যুবক চলন্ত ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে।

তার পকেটে একটি কাগজে চিঠি পাওয়া যায় যাতে লেখা ছিল আমার বাড়ীর মোবাইল নম্বর ০১৭৯০৩৯৭৭৪০। কিন্তু উক্ত নম্বর বন্ধ থাকায় পোড়াদহ রেলওয়ে থানা লাশের কোন ঠিকানা পায় নাই।

চিঠি পড়ে যতটুকু বুঝা যায় প্রেম ও বিবাহ বিরোধকে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে। যুবকটির বয়স আনুমানিক ২৫।

পোড়াদহ রেলওয়ে থানার এসআই আশফাকুর রহমান লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এমবি