আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৯ মে) রাতে টেলিফোন করে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যকে এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, জাতিসংঘ মহাসচিব শুক্রবার রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

এএস