পবিত্র ঈদুল আজহার টানা তিন দিনের ছুটি শেষে অফিস খুললেও বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফেরেনি।
বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি রফপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
ছুটি শেষে সোমবার (৪ সেপ্টেম্বর) অফিস খুললেও লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। রফপ্তানিমুখী কয়েকটি পণ্য ছাড়া বন্দর থেকে তা খালাসের সংখ্যা ছিল খুবই কম। আগামী সপ্তাহে বন্দরে পুরোদমে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে ধরনা সংশিষ্টদের । টানা ছুটির কারণে বন্দর এলাকায় পণ্য বোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে।
বেনাপোল সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ঈদের ছুটি শেষে বন্দর ও কাস্টমস হাউস খোলা থাকলেও কর্মকর্তা - কর্মচারীরার শুভেচ্ছা বিনিময় করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। বেনাপোল বন্দরে ছুটির কারণে শত শত ট্রাক আটকা পরেছে আমদানিকারকেরা সময়মতো পণ্য খালাস নিতে না পারায় বন্দরে আমদানি রফপ্তানি স্বাভিক হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে তিনি জানান।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, দেশের অধিকাংশ আমদানিকারকরা ঈদের আমেজ কাটিয়ে এখও প্রতিষ্ঠান খুলতে পারেননি। আমদানিকারকেরা ঈদ উদযপিন করতে কেউ কেউ গ্রামের বাড়িতে গেছেন। শ্রমিকরা ও আছে ছুটিতে। হাইওয়েতে কার্ভাভ্যান চলাচল নিষেধ রয়েছে পন্যবাহী ট্রাক চলাচল করতে পারছে না। এজন্য পন্য খালাসের সম্ভবনা খুবই কম।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফপ্তানি শেষে বাণিজ্য শুরু হয়েছে। বুধবার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৮০ ট্রাক মালামাল আমাদানি হয়েছে ও রফপ্তানি হয়েছে ২৪ ট্রাক চ্যাচিস আমদানি হয়েছে ১০৯ ও কাচাঁমাল ১১ ট্রাক।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঈদের ছুটির ৩ দিন আগে পরে পণ্যবাহী ট্রাক হাইওয়েতে চলাচলে বিধিনিষেধ থাকায় আমদানি করা পণ্যের চাপে বন্দরের ভয়াবহ পণ্যজটের আশঙ্কা রয়েছে। যারা পন্য খালাস করতে আসবে তাদের তা দ্রুত খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার, মো. শওকত হোসেন জানান, ঈদের পরে বন্দর থেকে দ্রুত পন্য খালাস ও শুল্কায়নের জন্য শুল্ক ভবনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর ও কাস্টমস রাত দিন ২৪ ঘন্টা খোলা রেখে মালামাল দ্রুত খালাসের নির্দেশনাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে দেশের সিংহভাগ গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ও বিভিন্ন শিল্প কল-কারখানার কাঁচামাল আমদানি হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৬০০ ট্রাক মালামাল আমদানি এবং ২০০ ট্রাক রফপ্তানি হয়ে থাকে।
নাছির/এমবি





