এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হাইকমিশন।
এস