রংপুরে উত্তরা মটরস’র শো রুমে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রতিষ্ঠানের নগদ প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
নগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানি এলাকায় অবস্থিত এ শো রুমে বৃহস্পতিবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
উত্তরা মটরস’র হিসাবরক্ষক মনিরুল ইসলাম জুয়েল জানান, বুধবার পবিত্র শবে বরাত উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় ওই দিনের বিক্রির প্রায় ৭ লাখ টাকা ড্রয়ারের মধ্যে ছিল। ডাকাতরা পেছনের দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সব ড্রয়ারের তালা ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
এদিকে, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের জিলানী জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
এএইচ





