বগুড়া গাবতলী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় প্রশাসনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে,স্থানীয় প্রশাসনকে এ নির্বাচনের সময় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা বলা হয়েছে।

গত ২৬ জুন এ উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ২৫ জুন আদালত একটি রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।গত ৯ সেপ্টেম্বর স্থগিতাদেশ তুলে নেওয়ায় আবারও ভোটগ্রহণের উদ্যোগ নিল ইসি ।

উল্লেখ্য,এ পৌরসভার উপনির্বাচনে আজিজার রহমানআনারস, আনোয়ারুল ইসলামতালা, আব্দুল লতিফ আকন্দ চশমা ওসাইফুল ইসলামমাইক প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

৯টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১৩ জন নারী ও ৭ হাজার ৪১৭ জন পুরুষ ভোটার তাদের ভোট দিবেন।

ঢাকা,এএম, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর