জেলার কালকিনির পান্থাপাড়ায় মেঘনা পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মেঘনা পরিবহনের ওই বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়ায় নিয়ন্ত্রণ হারান বাসচালক। এ সময় বাসটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন।
মাদারীপুরের পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা আহতের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালকিনি ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ নুতন মিয়া জানান, দুর্ঘটনার সময় তিনি ওই রোডে হরতালের দায়িত্বরত ছিলেন। আহত লোকজনের চিৎকার শুনে এগিয়ে এসে এ ঘটনা দেখে মাদারীপুরের ফায়ার সার্ভিসে খবর দেন।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং আহতের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে তিনি জানান।
জেআই





