কুমিল্লায় নতুন করে আরও ২৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট এক হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (০৬ জুন) কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীতে ১৪ জন, আদর্শ সদর, বুড়িচং, মুরাদনগরে দুইজন জন করে এবং লালমাই, লাকসাম ও দেবিদ্বারে একজন করে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১১ হাজার ৫৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০ হাজার ১০৪ জনের। আজকে দেবিদ্বারে ৮ জনসহ এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ২০২ জন। মৃত্যু হয়েছে মোট ৪০ জনের।

এমবি