রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ইন্টারনাল কনটেইনার ডিপোতে র্যাবের জন্য আসা মালামাল আনতে গিয়ে কনটেইনারের ধাক্কায় একজন র্যাব সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনায় নিহত হন সার্জেন্ট মো. আবু জাফর নামের র্যাব সদস্য।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সার্জেন্ট জাফর র্যাব সদর দফতরের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস উইংয়ে কর্মরত ছিলেন। সন্ধ্যায় কমলাপুরের কনটেইনার ডিপোতে র্যাবের জন্য আসা কিছু মালামাল রিসিভ করতে গিয়েছিলেন তিনি।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি কনটেইনারের ধাক্কায় সার্জেন্ট জাফর গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।
এমবি





