দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ নজমুল হক (৪০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক মোঃ নজমুল হক উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মোঃ তোফাজ্জ্বল হকের ছেলে এবং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার সকাল ১০টায় নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
বীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা মোঃ বাবুল ইসলাম জানান, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা (১১) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে গত ২৮ মে সকাল ১১টায় বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করা সহ ধর্ষণের চেষ্টা চালান।
এ অভিযোগে ছাত্রীর বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে ২৭ জুন শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১২।
বীরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচ





