৫ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচন সাংবিধানিক হলেও এটা ছিল সম্পূর্ণভাবে হতাশাজনক। যেখানে বেশির ভাগ আসনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়, তা কখনো স্বচ্ছ হতে পারে না।
মঙ্গলবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় ৩ দিনে সফররত যুক্তরাজ্যের উন্নয়ক বিষয়কমন্ত্রী লাইনি ফেদারস্টোন এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের সামনের নির্বাচনগুলোতে যেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, সেজন্য অতি দ্রুত রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।
বিট্রিশ মন্ত্রী বলেন, কোন অবস্থাতেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা যুক্তরাজ্য দেখতে চায় না।
জেএ





