মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আবু জাফর ৩০০ টি ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, এসি ল্যান্ড শামীমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার প্রমুখ।
নুরনবী/এমবি





