ময়মনসিংহে ঝুলন্ত অবস্থায় এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কাশর বৌ-বাজার এলাকার বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
সুইটি আক্তার (২২) ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় নিহতের স্বামী পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজ। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এমবি





