গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত্ম বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের রামজীবন রায়পাড়া গাবেরতল বাজারেএ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামজীবন রায়পাড়া গ্রামের মো. আব্বাস আলীর সাথে শ্রী ফনির চন্দ্র রায়ের জমি সংক্রান্ত্ম বিষয় নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ফনির চন্দ্র রায় গাবেরতল বাজারে গেলে আব্বাস হাজীর ছেলে আতিকুর তাকে মারধর করতে থাকে। এসময় বাজারে থাকা ফনির ছেলে শ্রী সিধাইসহ পরিবারের লোকজন তাকে বাঁধা দেয়। এক পর্যায়ে আতিকুর বাড়ি থেকে লোকজন ডেকে এনে পুনরায় ফনি ও তার ছেলের উপর হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ ৮ জন আহত হয়।

এছাড়া সংঘর্ষের পর আতিকুর তার লোকজন নিয়ে ফনির চন্দ্রর বাড়ি সংলগ্ন একটি দূর্গা মন্দিরের পাশে খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। আগুনে খড়ের পালাসহ মন্দিরের বেড়ার সামান্য অংশ পুড়ে যায়।

আহতদের মধ্যে ফনির চন্দ্র (৫৫), বাবলু (৪০), কাঞ্চন বালা (৪৮), সৌধা রাণী (৪৫) ও রেশা রাণীকে (৪০) উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ফনির চন্দ্র বাদী হয়ে ২৩ জন ও অজ্ঞাত ৫৭ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 

এমএ