সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড)-এ বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বাসে আগুন ও ভাংচুর করেছে উত্তেজিত শ্রমিকরা। পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।
আজ সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৮টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করলে অবরোধ তুলে নেয় তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





