কারাদণ্ড প্রাপ্ত এক চালকের মুক্তির দাবিতে শনিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবাগত জেলা প্রশাসক রোববারের মধ্যে বিষয়টি নিষ্পত্তির আশ্বস্ত করায় আমরা তা প্রত্যাহার করেছি।
গত ৩০ জুন বৈধ কাগজপত্র ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত কাসেম মিয়া নামের এক চালককে এক মাসের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে ও কাসেমের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





