সিলেটের জাফলংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে জাফলংয়ের ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া (৪০) গোয়াইনঘাট থানাধীনজাফলংয়ের নয়াবস্তি এলাকার বাসিন্দা।

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, নিহত কালা মিয়া একজন শ্রমিক। পাহাড়ি ঢলে আসে লাকড়ি ও পাথর কুড়াতে গিয়ে বিএসএফের সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাকে গুলি করে।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এমবি