রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কল্লোল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের বাদশা (২৬) নামে এক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের নাজমুল নামে এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদশা কল্লোল গ্রুপের একটি পিকআপ ভ্যানের হেলপার ছিলেন। আর নাজমুল ওই প্রতিষ্ঠানেরই নিরাপত্তারক্ষী।
হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
এএইচ





