চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা কামাল বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ জানান, মোহরা কামাল বাজার এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ইআর





